ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক এমরান হোসেন রাজন
- আপডেট সময় : ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

দেশের অন্যতম জনপ্রিয় ও বহুল প্রচারিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইসলামিক টিভি-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন প্রথিতযশা সাংবাদিক এমরান হোসেন রাজন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসলামিক টিভির প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ জানুল ইসলাম পলাশ এবং অনুষ্ঠান পরামর্শক কুতুবউদ্দিন বখতিয়ার তাঁর হাতে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন।
সাংবাদিক এমরান হোসেন রাজন বর্তমানে জাতীয় দৈনিক আমার সংবাদ, ইংরেজি দৈনিক দ্য ডেইলি পোস্ট এবং স্থানীয় দৈনিক আদিবাংলা পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি দৈনিক রূপসী বাংলাসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে সাংবাদিকতা চর্চা করেছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। নবপ্রাপ্ত দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে তিনি সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।










