প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১১:০৬ এ.এম
১০ ঘণ্টার ব্যবধানে মা–ছেলের মর্মান্তিক মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

- চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি (মিয়াজী বাড়ি) এলাকায় হৃদয়বিদারক এক ঘটনায় মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মা ইন্তেকাল করেন। তার জানাজা নামাজ বাদ যোহরের পর পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হয়। মায়ের দাফনের শোক কাটতে না কাটতেই বাদ মাগরিব ছেলে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
একই দিনে মা–ছেলের এমন করুণ বিদায়ে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে সৃষ্টি হয়েছে শোকাবহ পরিবেশ। অনেকেই এই ঘটনাকে পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।
মা ও ছেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Copyright © 2026 dailythenewstimes. All rights reserved.