সংবাদ শিরোনাম ::
সাবেক কাঠ বাজার ও সিঙ্গাপুর প্লাজা সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড চাঁদপুর-২ আসনে ধানের শীষের একচেটিয়া প্রাধান্য—ড. জালাল উদ্দিনের বিপুল ভোটে জয়ের প্রত্যাশা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: আইন-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের কঠোর বার্তা নির্বাচন পর্যবেক্ষণে প্রশ্নবিদ্ধ অনুমোদন ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পেলেন সাংবাদিক পরিচয়ে পর্যবেক্ষণ কার্ড, প্রশ্নের মুখে ইসির যাচাই প্রক্রিয়া মতলব পৌরসভায় ধানের শীষের পক্ষে গণসংযোগ চাঁদপুর-২ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আহ্বান: নেতা-কর্মীদের সালাম ও ভোট প্রার্থনা আজ শুভ জন্মদিন সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান।। ১০ ঘণ্টার ব্যবধানে মা–ছেলের মর্মান্তিক মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক এমরান হোসেন রাজন ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: আইন-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের কঠোর বার্তা

চাঁদপুর প্রতিনিধি ॥
  • আপডেট সময় : ০৪:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান।
ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সততা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও দক্ষতার সঙ্গে মোকাবেলার বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার লক্ষ্যে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
উক্ত ব্রিফিং সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জনাব মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল জনাব মোঃ আব্দুল হাই চৌধুরীসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: আইন-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের কঠোর বার্তা

আপডেট সময় : ০৪:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬