সংবাদ শিরোনাম ::
সাবেক কাঠ বাজার ও সিঙ্গাপুর প্লাজা সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক | মতলব সময়ের বার্তা।।
- আপডেট সময় : ০৪:২৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

মতলব উপজেলার সাবেক কাঠ বাজার ও সিঙ্গাপুর প্লাজা সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের দোকানপাটে ছড়িয়ে আরে এমনটা আশঙ্কা করেছেন । এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। স্থানীয় লোকজনও আগুন নেভাতে সহযোগিতা করেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।










